বর্তমান কাল বলতে কি বুঝায় ? Present Tense বলতে কি বুঝায়

 Present Tense কাকে বলে ?



বর্তমান কাল (Present Tense) বলতে এমন ক্রিয়া বা অবস্থাকে বোঝায়, যা বর্তমান সময়ে ঘটে, চলছে বা সাধারণভাবে সত্য। ইংরেজি ব্যাকরণে কোনো কাজ সম্পাদনের সময় বোঝাতে ক্রিয়ার যে রূপ ব্যবহৃত হয়, তাকে Tense বা কাল বলে। 
Present Tense-এর চারটি ভাগ
  • Present Indefinite (Simple Present): অভ্যাস, চিরন্তন সত্য বা নিয়মিত কাজ বোঝায়। যেমন: I read a book. (আমি বই পড়ি।)
  • Present Continuous: কাজটি বর্তমানে চলছে বোঝায়। যেমন: I am reading a book. (আমি বই পড়ছি।)
  • Present Perfect: কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আছে বোঝায়। যেমন: I have read the book. (আমি বইটি পড়েছি।)
  • Present Perfect Continuous: কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝায়। যেমন: I have been reading for two hours. (আমি দুই ঘণ্টা ধরে পড়ছি।) 

Present Tense : বর্তমানে কোন কাজ হয় বা হইতেছে এরূপ বুঝালে Verb এর Present Tense 
হয় ।


যেমন :


1.তনু স্কুলে যায়- Tanu goes to School.


2. আমরা ভাত খাই -  we eat rice.



3. রাম তার বন্ধুদের সাথে মাঠে খেলিতেছে - Ram is playing in the field with his friends.


Present Tense এর প্রকারভেদ : Present Tense চার প্রকার ।

 যেমন :



Present Indefinite Tense :

 বর্তমান কালের সাধারন ঘটনা, কারো অভ্যাসগত কাজ ও চিরন্তন সত্য বুঝালে Verb এর Present Indefinite Tense হয় ।







 যেমন :

1.আমি স্কুলে যাই - I go to School.

2.সিতা ভাত খায় - Sita eats rice.

3.সিতা বই পড়ে - Sita reads a book.

4.সিতা প্রতিদিন স্কুলে যায় - Sita goes to school everyday.

5.রাম বাবু সদা সত্য কথা বলেন - Ram babu always speaks the truth.

6.রীনা প্রতিদিন রাত নয় টায় ঘুমাতে যায় - Rina goes to bed at 10pm everyday.

7.সূর্য পূর্ব দিকে ওঠে  - The Sun rises in the east.

8.পৃথিবী গোলাকার - The Earth is round.


 Sentence গঠন করার নিয়ম ।


 গঠন : Subject + মূল Verb + object.



গঠন প্রনালী : প্রথমে Subject তারপর মূল verb এবং পরে object হবে ।



( Note: Subject যদি 3rd Person Singular Number হয় তাহলে Verb সঙ্গে  s/es যোগ হবে- )









Post a Comment

0 Comments